ওজন বাড়াতে যা খাবেন
আমাদের প্রত্যেকের ধারণা সবাই শুধু ওজন কমাতেই চায়। ধারণাটি একদম মনে গেঁথে গেছে। কিন্তু অনেকেই আছেন যারা ওজন বাড়াতে চান। আর ওজন বাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে একটি নিয়মিত খাদ্যাভ্যাসই পারে আমাদের শরীরের সঙ্গে ভারসাম্যপূর্ণ ওজন রাখতে।
চলুন দেখি কেমন হওয়া উচিত ওজন বাড়াতে খাদ্যাভ্যাস-
ওজন বাড়াতে দিনে কয়েকবার খাবার খাওয়ার চেষ্টা করুন। ক্ষুধা লাগলে তবেই খাবেন। জোর করে নয়। এক্ষেত্রে প্রথমে ক্ষুধা বাড়াতে হবে। আর তার জন্য দরকার নিয়মিত ব্যায়াম। এমন কিছু ব্যায়াম আছে যেগুলো শরীরের পেশী তৈরি করে। ওজন বাড়ায় এবং ক্ষুধার উদ্রেকও সৃষ্টি করে।
ওজন বাড়াতে দিনে প্রচুর পরিমাণে পানি পান করুন। এই তালিকায় পানি, শরবত, দুধ ইত্যাদি রাখতে পারেন। তবে খাবার খাওয়ার সময় কখনো পানি পান করবেন না। এতে ক্ষুধা নষ্ট হয়ে যায়। এছাড়া নিয়মিত সঠিক সময়ে ঘুমানোর চেষ্টা করুন৷ এটা বেশ জরুরি।
খাবার তালিকায় শাক-সবজি, ফল, ভাত, মুরগি ও ডিম রাখুন। খাবারে বেশি শর্করা পেতে পাউরুটি, বিস্কুট, আলু, নুডলস, মিষ্টি ফল ইত্যাদি খাবারের তালিকায় রাখতে হবে। সয়াবিন, বাটার, পনির, ফুল ক্রিম দুধ, পুডিং, পায়েস, কাস্টার্ড, আইসক্রিম খেতে পারেন। এগুলোতে থাকা ভিটামিন শরীরের ওজন দ্রুত বাড়াতে সাহায্য করে। তবে এক্ষেত্রে জাংক ফুড থেকে বিরত থাকুন।
অধিক মাত্রায় ক্যালরির জন্য হালুয়া, পুডিং, মিষ্টি, মাখন, জ্যাম, জেলি, কলা ইত্যাদি খেতে পারেন। এছাড়াও প্রোটিনের জন্য ডিম, মাছ, মাংস, দুধ, ডাল ও বাদাম ইত্যাদি খেতে পারেন। এগুলো শরীরের ওজন বৃদ্ধিতে সহায়তা করবে। তবে প্রতিদিনের খাবার তালিকায় কিছুটা হলেও দই রাখুন। কারণ এতে থাকা ব্যাকটেরিয়া হজমে সাহায্য করে। ফলে দ্রুত ক্ষুধা লাগে। তবে সুস্থ থাকতে খাবার গ্রহণের পাশাপাশি মানসিকভাবে চিন্তা মুক্ত থাকুন। সবসময় হাসি-খুশি ও প্রাণোজ্জ্বল থাকুন। এতে শরীর ও মন দুটোই থাকবে ভালো।
জামান / জামান
শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?
শিশুর দুধ দাঁতের যত্ন নেবেন যে কারণে
কফির সঙ্গে লবণ মিশিয়ে খেলে কী হয়?
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে