১৭ বছর পর ‘তেরে নাম’ সিনেমার নায়িকার সঙ্গে সালমান
বলিউডে ২০০৩ সালে মুক্তি পেয়েছিলো ‘তেরে নাম’ সিনেমাটি। গানে, গল্পে ও অভিনয়-নির্মাণের মুন্সিয়ানায় ছবিটি মুগ্ধতা ছড়িয়েছিলো। বক্স অফিস কাঁপানো এ ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বেঁধে বলিউডে অভিষিক্ত হয়েছিলেন দক্ষিণের মেয়ে ভুমিকা চাওলা।
এরপর আর একসঙ্গে দেখা যায়নি তুমুল হিট এ জুটিকে। সম্প্রতি তারা আবারও এক হলেন। তবে সিনেমা নয়। বিগ বসের মঞ্চে।
সদ্যই শেষ হয়েছে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৪’। ইতিমধ্যেই রিয়েলিটি শোটির কর্ণধাররা তার পরবর্তী সিজন নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে।ভারতের একটি সংবাদমাধ্যম তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, অনুষ্ঠানটির পরবর্তী মৌসুমে সালমান খানের সাথে দেখার সম্ভাবনা রয়েছে ভূমিকার।
স্পর্টবয়ের এক সূত্র মতে, বিগ বস ১৫- তে ভূমিকার অন্তর্ভুক্তি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করেছেন অনুষ্ঠানটির পরিচালক। ভূমিকাও তাদের ডাকে সাড়া দিয়েছেন। তবে বিগবসের তালিকায় আরও বেশ কয়েকজন নায়িকা থাকায় এখনই ভূমিকার ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, ‘তেরে নাম’ ছাড়াও বেশ কয়েকটি জনপ্রিয় বলিউড সিনেমায় অভিনয় করেছেন ভূমিকা। তার মধ্যে রয়েছে রান, দিল নে জিসে আপনা খা, এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি। সবশেষ তার দেখা মিলেছে ‘ভারাম’ নামক একটি ওয়েব শোতে।
ইদানিং বলিউডে কাজ না করলেও দক্ষিণের সিনেমায় মনোযোগী হয়েছেন ভূমিকা।
কফিল / কফিল
তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের ভিডিও, ব্যাকগ্রাউন্ডে হাবিবের ‘মহাজাদু’
নিঃস্বার্থ জীবনের গল্পে সুনেরাহ
আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন
সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ
বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট
ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার
মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু
‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?
বিয়ের সাজে বুবলী