বৌদি রূপে ছবি, ট্রলের শিকার অভিনেত্রী
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষকে এবার দেখা যাবে ওয়েব সিরিজে। মাঝে অনেকদিন বিরতির পর আবারও কাজে ফিরেছেন তিনি। আর ফিরেই আলোচনার কেন্দ্রে এই তারকা।
‘হইচই’তে এবার বৌদি সিরিজে যোগ হচ্ছে ‘মৌচাক’। যার মূল ভূমিকায় অভিনয় করছেন মনামী। এর আগে এই ওটিটি প্ল্যাটফর্মে ‘দুপুর ঠাকুরপো’তে স্বস্তিকা মুখার্জির অভিনয় ঝড় তুলেছিল সামাজিক মাধ্যমে।
সম্প্রতি ‘মৌচাক’ সিরিজের ট্রেলার প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন মনামী। এই চরিত্রের সাজ এবং ছবির ক্যাপশন নিয়ে ট্রলের শিকার হলেন অভিনেত্রী।
ছবির ক্যাপশনে মনামী লিখেছেন, ‘এই তালার চাবি কার কার কাছে?’ যেখানে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন নেটিজেনদের একাংশ। আবার কারও মতে, উঠতি বয়সের ছেলেমেয়েদের মাথায় যৌনতার বিষ ঢালার জন্য এই সমস্ত ওয়েব সিরিজগুলোই দায়ি।
মনামীকে কটাক্ষ করে আবার অনেকে ‘বুড়ি’ বলেছেন। কেউ আবার অভিনেত্রীর দেহের আকার নিয়ে কুমন্তব্য করে এক থালা ভাত খাওয়ার পরামর্শ দিয়েছেন। মজার ছলে অনেকে রবীন্দ্রসঙ্গীতের কথা জুড়ে দিয়েছেন মন্তব্যে।
যদিও কারও মন্তব্যের পাল্টা আক্রমণ করেননি অভিনেত্রী। অনেকেই আবার তীব্র প্রশংসা করেছেন মনামীর সাজ এবং অভিনয়ের। তাকে সমর্থন জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?