সারাদেশের ২০০ স্থান থেকে ৯৯৯ ও ফায়ার সার্ভিসে আগুনের সংবাদ
ইংরেজি নববর্ষ উদযাপনের রাতে সারাদেশ থেকে প্রায় ২০০ স্থানে আগুন লাগার সংবাদ এসেছে জরুরি সেবা ৯৯৯ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের কাছে।
ঘড়ির কাঁটায় রাত যখন ১২টা বাজতেই রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ফোটানো হয় পটকা বা আতশবাজি। ওড়ানো হয় ফানুস। আকাশে উড়তে থাকা ফানুসের আগুন ছিটকে পড়ে বিভিন্ন এলাকার বাসাবাড়িতে। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আগুন লাগে বলে জানা যায়। সারাদেশ থেকে প্রায় ২০০ স্থানে আগুন লাগার সংবাদ আসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম এবং জরুরি সেবা ৯৯৯ এর কাছে। প্রায় অর্ধশতাধিক স্থানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গিয়েছে। ঢাকায় ৬ টি স্থানে ফায়ার সার্ভিস কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, বর্তমানে ঢাকার ৬ টি স্থানে আগুনের সংবাদ এসেছে। এগুলো হচ্ছে মোহাম্মদপুর, মিরপুর, লালবাগ, তেজগাঁও, ডেমরা ও সূত্রাপুর। এছাড়াও উত্তরা, ধানমন্ডি, রায়েরবাগে আগুনের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, ঢাকা শহরে ফায়ার সার্ভিসের মোট ৭টি স্টেশন থেকে কাজ হচ্ছে। অধিকাংশ আগুন বাসার ছাদে, উত্তরায় গাড়িতে, গ্যাসের লাইনে, ময়লায় লাগে। সূত্রাপুরের ছাদের আগুনটিতে ২টি ইউনিট কাজ করছে।
জামান / জামান
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার