বিএফইউজের ৮ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আজ শনিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাব এ মানববন্ধন কমসূচি পালন করে। এ সময় বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক দ্বীপ আজাদসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সাংবাদিক নেতারা ৮ দফা দাবি পেশ করেন। সাংবাদিক নেতারা দেশের বিভিন্ন গণমাধ্যমে যে সকল অনিয়ম চলছে তার প্রতিকার চেয়ে এ সকল দাবি করেন।
৮ দফা দাবির মধ্যে রয়েছে-
১। গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলী) আইন দ্রুত পাশ করতে হবে, ২। নবম ওয়েজবোর্ড রোয়েদাদ সংশোধন ও বাস্তবায়ন করতে হবে, ৩। সকল প্রতিষ্ঠানের সাংবাদিকদের নিয়োগপত্র দিতে হবে; বেতন-ভাতা নিয়মিত দিতে হবে; বকেয়া পরিশোধ করতে হবে, ৪। জাতীয় সম্প্রচার আইন দ্রুত প্রণয়ন করতে হবে, ৫। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করতে হবে, ৬। সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে, ৭। ষাটোর্ধ্ব বেকার সাংবাদিকদের জন্য অবসর ভাতা-পেনশন চালু করতে হবে এবং ৮। সাংবাদিকদের আবাসন প্রকল্পের জন্য জমি বরাদ্দ নিশ্চিত করতে হবে।
শাফিন / জামান
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯, উদ্ধার অস্ত্র-মাদক
বিশ্ব হাত ধোয়া দিবস আজ
৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ