বছরের প্রথম দিনেই দোলার চমক
২০১৭ সালের ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পরিচিতি পান আসিয়া ইসলাম দোলা। এরপর গত চার বছরে নিজের গায়কী দিয়ে সংগীতাঙ্গনে সুদৃঢ় অবস্থান তৈরি করেছেন।
এবার ইংরেজি নতুন বছরের প্রথম দিনে ভক্তদের নতুন গান উপহার দিলেন এই গায়িকা। গানটির শিরোনাম ‘লীলাবালি’। এটি মূলত জনপ্রিয় একটি ট্রাডিশনাল গান। দোলা এবার গানটিতে কণ্ঠ দিয়েছেন অয়ন চাকলাদারের সংগীতায়োজনে। অয়নের সঙ্গে গানটির র্যাপ পার্টও লিখেছেন তিনি।
নিজের নামে খোলা ইউটিউব চ্যানেলে শনিবার (১ জানুয়ারি) গানটি উন্মুক্ত করেছেন গায়িকা। এর ভিডিও করা হয়েছে স্টুডিও ভার্সন আকারে।
গানটি নিয়ে দোলা বলেন, ‘এই গানটি অনেক পরিচিত এবং ঐতিহ্যবাহী একটি গান। নতুন বছরে নিজের ভালোলাগা থেকেই গানটি প্রকাশ করেছি। আশাকরি সবার ভালো লাগবে।’
উল্লেখ্য, সম্প্রতি আরটিভি ফোক স্টেশনের সিজন ফোর-এ তিনটি গান গেয়েছেন দোলা। গানগুলো হলো-‘পোষা পাখি’, ‘কৃষ্ণ পক্ষ’ ও ‘শিরনি খাওয়া’।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল