ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

দাড়ি-চুলে সময়ের হিসাব রাখেন শাহরুখ!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-৬-২০২১ দুপুর ২:২

মুখে দাড়ি। মাথায় লম্বা চুল। লকডাউনে ঘরে থেকে থেকে অলস হয়ে গেলেন নাকি শাহরুখ খান? অবশ্য হতেই পারেন। থেমে আছে ‘পাঠান’ ছবির কাজ। লকডাউনে ঘরে বসে অলস সময় পার করছেন। হয়তো চুল-দাড়িতেও হাত লাগাতে ইচ্ছে করেনি!

ইনস্টাগ্রামে চুল–দাড়িসমেত তেমনই একটি ছবি দিয়েছেন কিং খান। খুব কাছ থেকে তোলা ছবিটিতে দেখা যাচ্ছে, গালজুড়ে কাঁচাপাকা খোঁচা খোঁচা দাড়ি। মাথার চুলও লম্বা। সাদাকালো ছবিতেও স্পষ্ট বোঝা যায়, দাড়ি পাকতে শুরু করেছে।

পোস্টে শাহরুখ লিখেছেন, ‘অনেকে বলেন যে দিন, মাস ও দাড়ি দিয়ে সময়ের হিসাব রাখা যায়।’ শাহরুখ কি তবে দাড়ি–চুলের মাপ দিয়েই লকডাউনের হিসাব রাখছেন? অবশ্য শাহরুখ জানিয়েছেন, এবার তবে দাড়ি ছেঁটে ফেলার সময় হলো। তাড়াতাড়িই কাজে ফিরতে যাচ্ছেন তিনি। শুধু তা–ই নয়, যাঁরা কাজে ফিরছেন, তাঁদের জন্য জানিয়েছেন শুভকামনা।

গত ১৪ মে যে ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন, সেখানেও শাহরুখ ছিলেন লম্বা চুলে শশ্রুমণ্ডিত। তারও আগে ১২ ফেব্রুয়ারিতে ‘মাই নেম ইজ খান’–এর ১১ বছর পূর্তিতে একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানেও শাহরুখের একই রূপ।

তবে কি এই রূপই এখন পছন্দ করেন খান? করলেও উপায় নেই, কাজে নামলে তো চরিত্রের জন্য তৈরি হতেই হবে! চুল বড় করার সুযোগ কই? সে যা–ই হোক, দাড়ি–চুলেও যে শাহরুখকে দারুণ লাগছে, এ দিব্যি বলা যায়।

কফিল / কফিল

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে