সাংবাদিক ও ভক্তদের নতুন বছরের উপহার দিলেন পরীমনি
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। নতুন বছরে তার নতুন সিনেমা ‘মুখোশ’ মুক্তি পাবে আগামী ২১ জানুয়ারি। এ উপলক্ষে রাজধানীর বনানীর এক অভিজাত রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সেখানে সিনেমার পরিচালক ইফতেখার শুভর আমন্ত্রণে হাজির ছিলেন নায়িকা পরীমনি।
অনুষ্ঠানে এসে চলচ্চিত্র সাংবাদিক ও নিজের ভক্তদের উপহার দেন নায়িকা। পরী জানান, নতুন বছরে সবার জন্য উপহারটি হলো ‘মুখোশ’ সিনেমার টাইটেল সং।
নিজের বক্তব্য দিতে এসে পরীমনি বলেন, ‘হ্যাপি নিউ ইয়ার। শুভ সন্ধ্যা, সবাইকে তো আর বাসায় বাসায় গিয়ে গিফট করা সম্ভব না। কিন্তু প্রত্যাশা তো থাকেই প্রিয় মানুষদের কাছ থেকে উপহার পাওয়ার বা দেয়ার। আমার ভক্ত, দর্শক ও আপনারা (সাংবাদিক) যারা আছেন তাদের জন্য এ গানটা বা কাজটা আমার তরফ থেকে নতুন বছরের উপহার। আমি আশা করব, এটি সবার পছন্দ হবে।’
তিনি আর বলেন, ‘আমার আগে তিনজন বলে গেছেন সিনেমাটি সম্পর্কে। আমি আর কিছু না-ই বলি। এই সিনেমা করতে গিয়ে কোনো কষ্ট হয়নি। সব সময় মনে হয়েছে সবাই আমার বাড়ির লোক। মোশাররফ করিম ভাই প্রথম তো দেশি লোক। প্রথম দিন থেকে আমাদের ভালো সম্পর্কে হয়েছে। কখনো মনে হয়নি যে এতবড় অভিনেতার সঙ্গে কাজ করছি। সেই ফিল করতে দেননি তিনি। তার সামনে তো আমি নাদান, তারপরও কাজটা একজন মোশাররফ করিমই করতে পারেন।’
‘মুখোশ’ সিনেমায় পরীমনির চরিত্রের নাম সোহানা। তিনি সেখানে একজন ক্রইম সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। এতে সুপারস্টারের ভূমিকায় রোশন ও নেতা চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। আরো আছেন- আজাদ আবুল কালাম, রাশেদ মামুন অপু, ইরেশ যাকের, প্রাণ রায়সহ অনেকে।
পরিচালক ইফতেখার শুভ জানান, আগামী ২১ জানুয়ারি ছবিটি প্রেক্ষাগৃহে আসবে। এর আগে প্রকাশ হবে ছবির ট্রেলার।
এমএসএম / জামান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল