ঢাকা রবিবার, ৩ মে, ২০২৬

মধ্যরাতে রাস্তার ধারে কী করছেন সিয়াম-পূজা?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-১-২০২২ দুপুর ৪:৫৬

আগামী ৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত আলোচিত সিনেমা ‘শান’। এ উপলক্ষে নানান প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন এর নায়িক-নায়িকা। তারই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে কারওয়ান বাজার ও মগবাজার এলাকায় দেয়ালে দেয়ালে নিজ হাতে 'শান'-এর পোস্টার লাগিয়েছেন তারা।

এ সময় সিনেমাটির পরিচালক এম রাহিম এবং শান টিমও উপস্থিত ছিল।

সিয়াম আহমেদ বলেন, ‘অনেক পরিশ্রম করে সিনেমাটি করেছি। ভালো লাগছে, নতুন বছরটা দারুণ একটা ছবির মাধ্যমে শুরু হচ্ছে। সারা দিন শুটিং করার পর রাতে সবাই মিলে পোস্টার লাগাচ্ছি। আশা করি, দর্শক দল বেঁধে হলে এসে সিনেমাটি দেখবেন।’

নায়িকা পূজা চেরি বলেন, ‘শানের পোস্টার লাগিয়েছি মধ্যরাত পর্যন্ত। সিনেমাটি নিয়ে আমাদের সবারই বাড়তি প্রত্যাশা কাজ করছে। এর নির্মাণ, গল্প সব কিছুই দর্শকদের হলে টানবে বলে আমার বিশ্বাস।'

সত্য ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটির কাহিনি সাজিয়েছেন আজাদ খান। এর ক্রিয়েটিভ প্রধানও তিনি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

সিনেমাটিতে সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ  প্রমুখ। ২০২২ সালের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হতে যাচ্ছে এটি।

শাফিন / শাফিন

তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত

জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী