ফরিদপুরের তৃতীয় লিঙ্গের মানুষের পাশে ইউটিউবার পারভেজ চোকদার
প্রচণ্ড শীতে যখন যবুথবু মানুষ, ঠিক তখনই ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় বাস করা সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষের পাশে দাঁড়ালেন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর পারভেজ চোকদার। মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার রথখোলা, শোভারামপুর, শিবরামপুর ও গঙ্গাবর্দীসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তৃতীয় লিঙ্গের মানুষের আবাসস্থলে গিয়ে কম্বল তুলে দেন তিনি।
এ সময় ফরিদপুরের ইউটিউবার ও ফেসবুকাররা তার সাথে ছিলেন। এর আগে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জে ভাইরাল হওয়া ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত নারীর পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন তিনি।
ইউটিউব ও ফেসবুক থেকে আয়ের একটি অংশ সমাজের অবহেলিত মানুষের উন্নয়নে নিয়মিত ব্যয় করার প্রত্যয় ব্যক্ত করে পারভেজ চোকদার বলেন, তৃতীয় লিঙ্গের মানুষ পরিবার থাকতেও বঞ্চিত, অনেকেই তাদের কষ্টের খবরও রাখেন না।
তিনি বলেন, যে যার অবস্থান থেকে সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ালে অন্তত কিছু মানুষ ভালো থাকতে পারবে। তাতে সমাজের সামগ্রিক উন্নয়ন সাধিত হবে। পারভেজ নিয়মিত সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষদের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।
শাফিন / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন
Link Copied