ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১০-২০২৬ বিকাল ৭:২৪

সিনিয়র সহকারী সচিব (নন ক্যাডার) পদে পদোন্নতি পেয়েছেন ক্যাডার বহির্ভূত (নন-ক্যাডার) ২০ সহকারী সচিব।

রোববার (১১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

তাদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পাশাপাশি সরকারি হাসপাতাল, সরকারি যানবাহন অধিদপ্তর এবং জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমিতে কর্মরত কর্মকর্তারাও রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহির্ভূত) গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৪ এর বিধি-৫ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ষষ্ঠ গ্রেডে বেতন পাবেন।

এ গ্রেডের বেতনস্কেল ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব, ক্যাডার বহির্ভূত) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করতে হবে। এজন্য তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর সরাসরি বা ই-মেইলে যোগদানপত্র পাঠাবেন।

তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

aliul / aliul

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন