সপরিবার করোনা আক্রান্ত সংগীতশিল্পী সোনু নিগম
বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। টুইট করে তিনি নিজেই এ কথা জানিয়েছেন। সোনু ছাড়াও কোভিডে আক্রান্ত তার স্ত্রী মধুরিমা নিগম এবং ছেলে নীভম।
বর্তমানে সোনু সপরিবার দুবাইয়ে আছেন। কদিনের মধ্যেই ভুবনেশ্বরে একটি শোর শুটিংয়ে যাওয়ার কথা ছিল তার। কিন্তু করোনার কারণে আপাতত নিভৃতবাসে রয়েছেন তিনি। এই গায়ক জানিয়েছেন, বর্তমানে সামান্য উপসর্গ রয়েছে তার। তবে অসুস্থ বোধ করছেন না।
মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন সোনু। সেখানে তিনি বলেন, ‘আমি বর্তমানে দুবাইয়ে। দেশে ফেরার কথা ছিল। ভুবনেশ্বরে একটি রিয়ালিটি শোয়ের শুটিংয়ের কথা রয়েছে। কিন্তু কোভিড পজিটিভ ধরা পড়ায় আপাতত নিভৃতবাসেই রয়েছি। যতবার পরীক্ষা করিয়েছি, তত বারই রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সুস্থ আছি। কিন্তু আমার জন্য যাঁদের ক্ষতি হল তাদের জন্য খারাপ লাগছে।’
উল্লেখ্য, সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন বলিউড তারকা দিলানাজ ইরানি, দ্রাষ্টি ধামি, সুমনা চক্রবর্তী, একতা কাপুর, জন আব্রাহাম ও তার স্ত্রী প্রিয়া রুঞ্চল, প্রেম চোপড়া প্রমুখ।
এর আগে কোভিডে আক্রান্ত হয়ে সুস্থতা লাভ করেছেন কারিনা খান, নোরা ফতেহি, সানায়া কাপুর, নকুল মেহতা প্রমুখ। সনু নিগমও দ্রুত সুস্থতা লাভ করবেন বলে প্রত্যাশা তার ভক্তদের।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল