প্রকাশ্যে ফার্স্ট লুক, ৪ ফেব্রুয়ারি হলে আসছেন বুবলী
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম ইয়াসমিন বুবলী অভিনীত নতুন সিনেমা ‘তালাশ’ মুক্তি পাবে আগামী ৪ ফেব্রুয়ারি। আজ বুধবার (৫ জানুয়ারি) টাইগার মিডিয়ার ফেসবুক পেজে পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো সিনেমাটির প্রচারণার কাজ।
সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৈকত নাসির। রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পের এই সিনেমায় জুটি হয়ে অভিনয় করছেন বুবলী ও এ কে আজাদ আদর।
পরিচালক সৈকত নাসির জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে সিনেমার ট্রেলার ও গানগুলো প্রকাশ পাবে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে।
সিনেমাটি নিয়ে বুবলী বলেন, ‘সৈকত নাসির ভাই দক্ষ একজন পরিচালক। প্রয়োজনে তিনি স্ক্রিপ্ট পরিবর্তন করেছেন, আবার শিল্পীদের বেশ সহজভাবে দৃশ্যগুলো বুঝিয়ে দিয়েছেন। সব মিলিয়ে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা চমৎকার। আশা করি দর্শক সিনেমাটি ভালোভাবে গ্রহণ করবে।’
এই সিনেমায় নায়রা চরিত্রে অভিনয় করেছেন বুবলী। আর আদরকে দেখা যাবে সুমন হিসেবে। এতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, যোজন মাহমুদ প্রমুখ। ক্লিওপেট্রা ফিল্মস এর ব্যানারে নির্মিত এই সিনেমাটি দেশ বিদেশে পরিবেশনা করবে দ্য অভি কথাচিত্র।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল