তিন বছর প্রেমের পর বিয়ে করছেন ফারহান
করোনা আতঙ্ক এখনো কাটেনি। এরমধ্যেই গেলো বছর বলিপাড়ায় ছিল বিয়ের ধুম। প্রথমে রাজকুমার রাও, তারপর ক্যাটরিনা কাইফ, অঙ্কিতা লোখাণ্ডে আর সবশেষে মোহিত রায়না বসেছিলেন বিয়ের পিড়িতে।
অনেকটা গোপনে নতুন বছরের শুরুতে বাগদান সেরে নিয়েছেন এ.আর.রহমান কন্যা খতিজা রহমানও। এবার গুঞ্জন উঠেছে, নতুন বছরে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন ‘ভাগ মিলখা ভাগ’ খ্যাত অভিনেতা ফারহান আখতার।
বলিউডের অন্যতম সেরা যুগল ফারহান আখতার ও শিবানি দান্ডেকর। প্রায় তিন বছর ধরে একে অপরকে ডেটিং করছেন তারা। লাভবার্ডদের প্রায়ই ডিনার ডেট এবং একসাথে ছুটি উপভোগ করতে দেখা যায়।
সোশ্যাল মিডিয়ায় সেসব মুহুর্তের ছবিও শেয়ার করেন তারা। এমনকি শিবানি তার পিঠে ফারহানের নামের ট্যাটুও করেছেন। এই জুটি তাদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে প্রস্তুত।
বলিউড লাইফের রিপোর্ট অনুসারে ফারহান আখতার এবং শিবানি শিগগিরই গাঁটছাড়া বাধতে চলেছেন। ২০২২ সালের মার্চে মুম্বাইয়ে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের পরিকল্পনা করছে তারা। কিন্তু করোনা পরিস্থিতি আবার বেড়ে যাওয়ায় হয়তো পরিকল্পনা পরিবর্তন করবেন তারা।
ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি।
রিপোর্ট থেকে আরও জানা যায়, এ জুটি তাদের বিয়ের ভেন্যু হিসেবে একটি ফাইভস্টার হোটেল বুক করেছেন। ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের মতো শিবানী এবং ফারহানও তাদের বিশেষ দিনের জন্য সব্যসাচির পোশাক বেছে নিয়েছেন। প্যাস্টেল রঙের পোশাকে দেখা যেতে পারে তাদের।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল