টেস্ট কিভাবে খেলা উচিত দেখিয়েছে বাংলাদেশ : ব্রিটিশ হাইকমিশনার
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। বুধবার (৫ জানুয়ারি) এক টুইট বার্তায় হাইকমিশনার এ অভিনন্দন জানান।
টুইটে ডিকসন লিখেছেন, অসাধারণ ফলাফলের জন্য টাইগারদের অভিনন্দন! টেস্ট ক্রিকেট কিভাবে খেলা উচিত সত্যিই দেখিয়েছে তারা (টাইগাররা)।
এর আগে বাংলাদেশের জয়ে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। মিলার বাংলাদেশ ক্রিকেট দল ভক্তদের অভিনন্দন জানিয়ে টুইটে লিখেছেন, বাহ্, টাইগারদের কী পারফরম্যান্স! এ অবিশ্বাস্য জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দল তাদের লাখ লাখ ভক্তদের অভিনন্দন।
টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে আটকে দেয় বাংলাদেশ। পরে নিজেরা স্কোর বোর্ডে তোলে ৪৫৮ রান। এতে ১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ব্ল্যাকক্যাপসরা।
তবে টাইগার বোলারদের বোলিং তোপে সুবিধা করতে পারেনি স্বাগতিক শিবির। অলআউট হয় ১৬৯ রানে। এতে ৪০ রানের লক্ষ্য দাঁড়ায় বাংলাদেশের সামনে। ম্যাচের পঞ্চম ও শেষ দিনে সেই লক্ষ্যে ৮ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় বাংলাদেশ।
শাফিন / জামান
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর