কলকাতার নায়িকা পার্নোকে ছাড়াই শুরু হলো ‘বিলডাকিনী’
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। ‘ডুব’র পর আবারও বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সেই সিনেমার শুটিং করতে ঢাকায় আসার কথা ছিল তার ৩ জানুয়ারি।
কিন্তু ভিসা জটিলতায় এখন আসতে পারেননি পার্নো মিত্র। তাকে ছাড়াই এদিকে শুরু হয়েছে ‘বিলডাকিনী’র শুটিং। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত গ্রাম পতিসরে এর ক্যামেরা চালু হয়েছে।
তার ঢাকায় আসতে না পারার বিষয়টি নিয়ে ছবিটির পরিচালক ফজলুল কবীর তুহিন বলেন, ‘আমার ‘বিলডাকিনী’ সিনেমাটি কাজ শুরু হয়েছে। ৩ জানুয়ারি থেকেই আমরা শুটিং করছি। অভিনেত্রী পার্নো মিত্র বাংলাদেশে আসার কথা থাকলেও ভিসা জটিলতা দেখা দিয়েছে। কারণ ভারতে করোনা আবার বেড়েছে।
কিন্তু আজ সন্ধ্যায় মধ্যে সব জানা যাবে তিনি আসতে পারবেন কি পারবেন না।‘বিলডাকিনী’ সিনেমায় পার্নো মিত্রের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা মোশাররফ করিম।
কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী অবলম্বনে তৈরি করা হয়েছে এ সিনেমার চিত্রনাট্য। ২০১৯-২০২০ অর্থবছরে অনুদান পাওয়া ছবিটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। ছবিটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় থাকবে ডাটা সলিউশন।
এদিকে পরিচালক ফজলুল কবীর তুহিন এর আগে ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘গাঙকুমারী’ সিনেমা শুটিং শেষ করেছেন। এতে অভিনয় করেন তারিক আনাম খান, মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই প্রমুখ।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল