ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

১২ জানুয়ারির সংলাপে অংশ নেবে না বিএনপি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১-২০২২ দুপুর ১০:৪৪

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির ডাকা চলমান সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয়া হয়েছে বিএনপিকে। বুধবার (৫ জানুয়ারি) রাষ্ট্রপতির দফতর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চিঠি পৌঁছে দেয়া হয়। চিঠি পেলেও এ সংলাপে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

এ বিষয়ে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, বুধবার দুপুরের দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির ডাকা সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয়া হয়েছে।

বিএনপির নেতারা বলছেন, আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন নির্দলীয় নিরপেক্ষ সরকার। তাই সংলাপ করতে হলে আগে কিভাবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করা যায় সে বিষয়ে ‍আলোচনা করতে হবে। তাই চলমান সংলাপে বিএনপি অংশ নেবে না।

গত ২৯ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘বিএনপি বিশ্বাস করে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ নির্দলীয় সরকার ব্যতিরেকে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন কোনো নির্বাচন কমিশনই করতে পারবে না। রাষ্ট্রপতি নিজেই বলেছেন, তার কোনো ক্ষমতা নেই পরিবর্তন করার। সেই কারণে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ কোনো ইতিবাচক ফলাফল আনতে পারবে না। বিএনপি অর্থহীন কোনো সংলাপে অংশগ্রহণ করবে না।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্বাচন কমিশন গঠনে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন পদ্ধতি। যেহেতু দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার কথা ইতোমধ্যে বিএনপি জানিয়েছে, সেক্ষেত্রে আসন্ন সংলাপে অংশগ্রহণ করে সংলাপকে রাজনৈতিকভাবে পরিপুষ্ট করার কোনো সুযোগ নেই।’

ওই দিন বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল আরো বলেন, ‘নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে নিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের বিস্তারিত আলোচনা হয়। বিএনপি মনে করে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার গঠন এবং নিরপেক্ষ প্রশাসনের সাংবিধানিক নিশ্চয়তা ব্যতীত নির্বাচন কমিশনের গঠন নিয়ে সংলাপ শুধু সময়ের অপচয়।’

জামান / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন