ঘোষণা দিয়েও আসছেন না সিয়াম-পূজা!
গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত আলোচিত সিনেমা ‘শান’-এর মুক্তির তারিখ। সেখানে সিয়াম ও পূজা দুজনই জানিয়েছিলেন পূর্ব ঘোষণা অনুযায়ী আসছে ৭ জানুয়ারি (শুক্রবার) মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
কিন্তু সেই আনুষ্ঠানিক ঘোষণার ২৪ ঘণ্টা না পেরুতেই বদলে গেলো দৃশ্যপট। স্থগিত করা হলো সিনেমাটির মুক্তি।
প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান প্রডাকশন জানিয়েছে, দেশের করোনা পরিস্থিতি নেতিবাচক দিকে যাওয়ায় ৭ জানুয়ারি সিনেমাটির মুক্তি স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তবে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম-পূজাও।
পূজা বলেন, ‘আসলে পরিস্থিতি নিয়ে কিছু বলার নেই। আমি অনেকদিন ধরেই সিনেমাটির মুক্তির জন্য অপেক্ষা করছি। কাল রাতে (৪ জানুয়ারি) এতে বড় অনুষ্ঠান করে আজই জানলাম, এটা স্থগিত করা হয়েছে।’
সত্য ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটির কাহিনি সাজিয়েছেন আজাদ খান। এর ক্রিয়েটিভ প্রধানও তিনি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।
সিনেমাটিতে সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল