কন্যা সন্তানের বাবা-মা হলেন ফারুকী-তিশা
প্রথমবারের মতো বাবা-মা হলেন দেশের নন্দিত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতি।
বুধবার (৫ জানুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটে রাজধানীয় একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিশা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে ফারুকী ও তিশা দুজনেই সুখবরটি জানিয়েছেন। তাদের পোস্ট থেকে জানা গেছে, মা ও মেয়ে দু'জনেই ভালো আছেন। মেয়ের নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী। শিশুটির জন্মের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন অধ্যাপক ডা. সংযুক্তা সাহা।
এর আগে গত ২৮ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী তাদের পরিবারের নতুন অতিথি আসার খবর জানান। তিনি লেখেন, ‘যখন তোমার জন্ম হয়, তখন একই সাথে আসলে, জন্ম হয় আমাদেরও, আমি যখন কবিতা লিখি, তখন কবিতাও কি, কিছুটা লিখে না আমায়?’
২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দীর্ঘ এক যুগ ধরে হাসিমুখে সংসার করে যাচ্ছেন তারা। গেল বছরের ২৮ ডিসেম্বর মা হওয়ার কথা গণমাধ্যমকে নিজেই জানান তিশা। সেসময় সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত ইমরোজ তিশা দুটো ছবি পোস্ট করে।
তিশা লেখেন, আলহামদুলিল্লাহ। নতুন বছর, নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন- ‘আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেন?’ ‘আমি কেন সবকিছুতে অনুপস্থিত?’
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল