দোয়া চাইলেন মিথিলা
চলতি বছরের শুরুতেই করোনায় আক্রান্ত হন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। এ সময় তার কাছ থেকে আলাদা হয়ে যান তার সঙ্গে থাকা স্ত্রী, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও তার কন্যা আইরা তেহরীম খান।
এবার করোনায় আক্রান্ত হলেন মিথিলার কন্যা আইরাও। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) মিথিলা নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সৃজিতের পর আমার মেয়ে আইরারও করোনা পজিটিভ এসেছে। গত তিন দিন ধরে তার জ্বর ছিল। পরীক্ষা করার পর গতকাল তার করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে আমরা আগে থেকেই ওষুধ খাওয়ানো শুরু করি। এখন বেশ ভালো আছে মাশাআল্লাহ।’
মিথিলা আরও বলেন, ‘শুরুর জ্বর এবং কাশির পর দুজনই এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। তারা যাতে দ্রুত সুস্থতা লাভ করতে পারেন সেজন্য সবাই দোয়া করবেন। সবাই নিরাপদ থাকুন এবং মাস্ক পরুন।’
এই অভিনেত্রী জানান, করোনার কারণে বর্তমানে স্বামী এবং কন্যা দুজনের কাছ থেকেই আলাদা থাকছেন তিনি। দূর থেকেই তিনি তাদের খাবার ও ওষুধ দিচ্ছেন। তার বিশ্বাস দ্রুতই স্বামী সৃজিত ও কন্যা আইরা করোনামুক্ত হবেন। তারপর দুজনের স্পর্শ নেবেন তিনি।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল