ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

আট বিভাগে ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-১-২০২২ দুপুর ১১:৩৯

দেশের আটটি বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে ৪৬০ শয্যাবিশিষ্ট সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের উদ্বোধন করা হয়েছে। এর ফলে এখন থেকে দেশের মানুষ সব বিভাগীয় শহরেই বিশেষায়িত এসব সেবা পাবেন। রোববার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে এসব ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশে আশঙ্কাজনকভাবে ক্যান্সার বাড়ছে। ক্যান্সারে প্রতি বছরে এক লাখ মানুষ মারা যায়। আক্রান্ত হন দেড় লাখ, এখন চিকিৎসাধীন ২০ লাখ। ভেজাল খাদ্য, মাদক, অনিয়ন্ত্রিত জীবনযাপনসহ বেশ কিছু কারণে এসব মৃত্যু হয়ে থাকে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 

করোনা প্রসঙ্গে তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক নম্বর। ওমিক্রন নিয়ে কাজ করছে সরকার। আসুন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, যোগ্য সকলে টিকা নেই। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্বিবদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি ও সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম প্রমুখ। 

জামান / শাফিন

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস আজ

বিমানে মায়ের মৃত্যু, ওমানে মরদেহ রেখে চট্টগ্রামে ফিরতে হলো ছেলেকে

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না

ছুটির দিনেও সবজিতে অস্বস্তি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

এলজিইডির প্রধান প্রকৌশলীর মেয়াদ বাড়ল আরও এক বছর

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ২৫০ জন গুম, মিলেছে প্রাথমিক সত্যতা

রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি

রাস্তার কাজে তাড়াহুড়ো নয়, মান নিশ্চিতের তাগিদ সড়ক প্রতিমন্ত্রীর