লকডাউনের কথা ভাবছে না সরকার : পররাষ্ট্রমন্ত্রী
করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও সরকার এখনই লকডাউনের কথা ভাবছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (৯ জানুয়ারি) রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে বিদেশি কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
ড. মোমেন বলেন, করোনাভাইরাস বাড়লেও এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার। লকডাউন হলে অনেক সমস্যার সৃষ্টি হয়। টিকা সরবরাহ অব্যাহত রয়েছে। আরো ৩১ কোটি টিকা আমাদের লাইনআপে আছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি কূটনীতিকদের বুস্টার ডোজ টিকা দিতে পেরে আমরা আনন্দিত।
গত বছরের ১০ ফেব্রুয়ারি থেকে ঢাকার বিদেশি কূটনীতিকদের করোনাভাইরাইসের টিকা দেওয়া শুরু হয়। এর প্রায় এক বছর পর রোববার থেকে তারা বুস্টার ডোজ পাচ্ছেন।
এদিন গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে বিদেশি কূটনীতিকদের মধ্যে ভারত, ব্রাজিল, ভ্যাটিকান সিটি, মালয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার টিকা নেন।
জামান / জামান
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর