সরকারের সহায়তায় কেউই আর অসহায় থাকবে না : পরিবেশ ও বনমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, জনগণের সার্বিক কল্যাণে নিয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের সার্বিক সহায়তায় দেশে কেউই আর অসহায় ও দুস্থ থাকবে না। সরকার গৃহীত দুরদর্শী পরিকল্পনাসমূহ বাস্তবায়িত হলে সকল শ্রেণির জনগণের অবস্থার উন্নয়ন হবে।
পরিবেশমন্ত্রী রবিবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার দুস্থদের মধ্যে ঢেউটিন, বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ এবং সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প'র আওতায় শংকর জাতের বকনা গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী আরো বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রদত্ত শংকর জাতের গরু মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের অভাবনীয় উদ্যোগ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে রেলযোগাযোগে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের ফলে মানুষ লোডশেডিং এর কথা ভুলে যেতে বসেছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ।
এছাড়াও পরিবেশমন্ত্রী আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাজীগঞ্জ বাজার রেল স্টেশন হতে তালিমপুর ইউপি অফিস রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
এমএসএম / এমএসএম
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন
পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত, জানা গেল কারণ
সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী
মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান
ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা
রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
উপকূলে ঝড়ের শঙ্কায় সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল
ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ
উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি
বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে
Link Copied