সস্ত্রীক করোনায় আক্রান্ত মির্জা ফখরুল
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী রাহাত আরা বেগম। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
প্রথমে মঙ্গলবার দুপুরের দিকে তিনি জানিয়েছিলেন কেবল মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম করোনায় আক্রান্ত হয়েছেন। পরে বিকেলে তিনি নিশ্চিত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
শায়রুল কবির খান জানান, গতকাল (সোমবার) রাতে মহাসচিবের স্ত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আর মহাসচিব করোনার উপসর্গ নিয়ে বাসায় কোয়ারেন্টাইনে ছিলেন। তার করোনা পরীক্ষার ফল আসে আজ দুপুরের পর। সেখানে তার করোনা পজিটিভ আসে।
তিনি আরো জানান, সম্প্রতি করোনার বুস্টার ডোজও নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। আগামীকাল রাজশাহীতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দেয়ার কথা ছিল তার।
জামান / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন