যেভাবে তৈরি করবেন নারিকেল চিঁড়া
বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরিতে ব্যবহার করা হয় নারিকেল। নারিকেলের নাড়ু, বরফি, হালুয়া সবগুলোই পদই ভীষণ মজার। তেমনই আরেকটি মজার খাবার হলো নারিকেল চিঁড়া। বাইরে থেকে কিনে এনে এই মজার খাবার খাওয়া হয় নিশ্চয়ই? কিন্তু দুঃখজনক হলেও সত্যি, সেগুলো অস্বাস্থ্যকর হওয়ার ভয় বেশি থাকে। তাই নারিকেল চিঁড়া তৈরি করতে পারেন ঘরেই।
চলুন জেনে নেয়া যাক নারিকেল চিঁড়া তৈরির নিয়ম-
তৈরি করতে যা লাগবে : নারিকেল কুচি- ২ কাপ, চিনি- ১ কাপ, এলাচ- ২ টা, দারুচিনি গুঁড়া- সামান্য, ঘি- ১ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন : প্রথমে নারিকেল লম্বা করে কেটে তুলে নেবেন। এরপর নারিকেলের নিচের কালচে অংশ কেটে বাদ দিন। নারিকেলের টুকরাগুলো ধুয়ে নেবেন। টুকরোগুলোকে পাতলা করে কুচি করে নেবেন। এরপর কড়াইতে ঘি গরম করে তাতে নারিকেল কুচি দিয়ে ভেজে নেবেন। চুলায় চিনির সঙ্গে সামান্য পানি মিশিয়ে ফুটতে দিন। চিনি গলে আঠালো হয়ে এলে তাতে নারিকেল দিয়ে নাড়তে থাকুন। পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। আরও কিছুক্ষণ নাড়ুন যে নারিকেলগুলো লেগে না যায়। এরপর ঠান্ডা করে পরিবশেন করুন সুস্বাদু নারিকেল চিড়া। এটি কয়েকদিন সংগ্রহ করতে পারবেন।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত