ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

জেমসের জন্য দেশেই তৈরি হলো বিশেষ গিটার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-৬-২০২১ দুপুর ২:৪

দেশের জনপ্রিয় রক তারকা জেমসের জন্য দেশেই তৈরি হলো একটি বিশেষ গিটার। এটি বানিয়েছেন ‘আর্বোভাইরাস’ ব্যান্ডের ড্রামস বাদক ও ‘বেশি জোশ কাস্টমস’-এর হেড অব অপারেশনস নাফিজ আল আমিন। সোমবার (১৪ জুন) রাতে জেমসের হাতে গিটারটি তুলেও দেওয়া হয়েছে।

জেমসের বিখ্যাত গান ‘তারায় তারায়’-এর আদলে তৈরি গিটারটির নামও দেওয়া হয়েছে ‘তারায় তারায়’। গিটারে গানটির প্রথম লাইনটিও জুড়ে দেওয়া হয়েছে। ভালোবাসার অক্ষরে লিখে দেওয়া হয়েছে জেমসের নামও।

নাফিজ আল আমিন বলেন, ‘এই গিটারটি তৈরির মূল উদ্যোক্তা চিশতী ইকবাল ভাই (যিনি একজন আইনজীবী ও পরামর্শক)। তিনিই আমাকে বলেছিলেন এমন একটি গিটার বানাতে। যেটি তিনি জেমস ভাইকে উপহার দেবেন। এরপর আমাদের পরিকল্পনার সঙ্গে যোগ দেন আর্বোভাইরাস ব্যান্ডের গিটারিস্ট রঞ্জন। সবার যৌথ প্রয়াস ও আগ্রহে কাজটি করতে পেরেছি। তবে সবচেয়ে বড় ধন্যবাদটি দিতে হয় চিশতী ইকবাল ভাইকে।’

নাফিজ আরও বলেন, ‘জেমস ভাইয়ের হাতে গিটারটি তুলে দেওয়ার অনুভূতি ছিল অসাধারণ। তিনি সবচেয়ে বেশি খুশি হয়েছেন দেশে গিটারটি তৈরি হয়েছে জেনে। গিটারে দেশি কাঠের বিষয়টি তাকে আলাদা ভালোলাগা দিয়েছে। তিনি গিটারটি পছন্দ করেছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া। জেমস ভাই বলেছেন, শো শুরু হলে গিটারটি দিয়ে তিনি স্টেজে বাজাবেন। পুরো বিষয়টি আমার জন্য কত বড় আনন্দের তা মুখে বলে প্রকাশ করা যাবে না।’

দেশি গিটারে দেশের অন্যতম রক তারকা নগরবাউলকে দেখতে পারা তার ভক্তদের জন্যও হবে বিশেষ অনুভূতির। জেমস ভক্তরা নিশ্চয়ই অপেক্ষায় থাকবেন দিনটির জন্য।

এমএসএম / এমএসএম

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে