ইউরোপের তুলনায় আমরা এখনো ভালো আছি : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ইউরোপের প্রতিটি দেশে এখন এক থেকে দেড় লাখ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। সেদিক দিয়ে আমরা এখনো ভালো আছি। করোনাকে নিয়ন্ত্রণে রাখার জন্য যথাসাধ্য কাজ করে যাচ্ছি। বুধবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীর বিপিএস ভবনে ‘কোভিড-১৯ সাপোর্ট’-এর আওতায় স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাম্বুলেন্স ও কম্পিউটার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালকে ২টি অ্যাম্বুলেন্স ও উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সেকে ল্যাপটপ ও কম্পিউটার দেয়া হয়।
ওমিক্রন প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থমন্ত্রী বলেন, প্রতিটি ক্ষেত্রে মাস্ক পরিধান করতে হবে। কেউ যদি মাস্ক না পরে ও স্বাস্থ্যবিধি না মানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ভ্রাম্যমাণ আদালতকে নির্দেশ দেয়া আছে। করোনা যেভাবে বাড়ছে তা উদ্বেগজনক। এভাবে বাড়লে হাসপাতালের অবস্থা খারাপ হয়ে যাবে। মৃত্যুর হার কম আছে টিকার কারণে। কিন্তু এটা নিয়ন্ত্রণে রাখতে না পারলে অবস্থা খারাপ হয়ে যাবে। রোগী যদি এক লাখ হয়ে যায় তাহলে বেড নিয়ে সংকট দেখা দেবে।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, ৬৫ লাখ স্টুডেন্টকে টিকা দেয়া হয়েছে। তাদের আগেই বলেছিলাম টিকা দিতে কিন্তু তারা তেমন সাড়া দেয়নি। যখন বলেছি শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারবে না, তখন তারা ছুটে আসছে। শিক্ষার্থীরা যখন যেখান থেকে টিকা নিয়েছে, সেখান থেকেই টিকা নিতে হবে।
রাজনৈতিকসহ অন্যান্য অনুষ্ঠান বন্ধ করার বিষয়ে মন্ত্রী জানান, কোনো অনুষ্ঠান বন্ধ করার ক্ষমতা আমাদের মন্ত্রণালয়ের নেই। এটা অন্যান্য মন্ত্রণালয়ের কাজ। আমাদের কাজ শুধু পরামর্শ দেয়া, আমরা সেটাই করছি।
জামান / জামান
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর