বিদেশে রাষ্ট্রবিরোধী বক্তব্য দিলে পাসপোর্ট বাতিল
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, অনেকেই বিদেশে বসে মিথ্যাচার করছেন। রাষ্ট্রবিরোধী বক্তব্যসহ বিভিন্ন কর্মকাণ্ড করছেন। তাদের তালিকা করা হবে। সেই তালিকা অনুযায়ী তাদের পাসপোর্ট বাতিল করা হবে। বুধবার (১২ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। দুপুরে ব্রিফিংয়ে কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করেছি অনেকেই বিদেশে বসে মিথ্যাচার করছেন। কোনো ব্যক্তির বিরুদ্ধে যে কেউ বক্তব্য দিতে পারেন। কিন্তু তার বা তাদের বক্তব্যের কারণে যদি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটা রাষ্ট্রদ্রোহ অপরাধ হবে। আমরা দুটি বিষয় সব সময় পার্থক্য করি, একটা হলো ব্যক্তি আরেকটা রাষ্ট্র। যে কেউ আমার বিরুদ্ধে বক্তব্য দিতেই পারেন। কিন্তু তার দেয়া বক্তব্য যদি রাষ্ট্রের ক্ষতি করে তাহলে ব্যবস্থা নেবে সরকার।
মোজাম্মেল হক বলেন, রাষ্ট্রবিরোধী যেসব কাজ যারা বিদেশে বসে করছেন, তাদের যাতে পাসপোর্ট বাতিল করা হয় সেজন্য আমরা পরামর্শ দিয়েছি। তাদের তালিকা প্রস্তুত করা হোক, তথ্য-উপাত্ত সংগ্রহ করে সেগুলো কারা করছে, কী কী করছে এবং কোনটা রাষ্ট্রবিরোধী কাজ, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে যারা সক্রিয়ভাবে এ কাজ করে যাচ্ছে, তাদের পাসপোর্ট বাতিলের জন্য উদ্যোগ নিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জামান / জামান
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর