গ্রিন এনার্জি ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো (SREDA) স্রেডা
গ্রিন ইনক্লুসিভ এনার্জি চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড- ২০২১’ অর্জন করলো বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কতৃপক্ষ (স্রেডা)।
দেশের পরিবেশবান্ধব গ্রিন এনার্জি ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে এই পুরস্কার দেয় গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশ।
উল্লেখ্য,ভবিষ্যত প্রজন্মের জন্য উপযুক্ত গ্রিন জ্বালানি নিশ্চিতে বদ্ধপরিকর টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কতৃপক্ষ (স্রেডা)। পরিবেশবান্ধব গ্রিন এনার্জি উন্নয়নে কাজ করে যাচ্ছে। যার প্রেক্ষিতে গ্রিন এনার্জি ডেভেলপমেন্ট সহযোগী হিসেবে স্রেডা পুরস্কৃত হয়েছে।
মঙ্গলবার (১১,জানুয়ারি,২০২২) রাজধানীর বাংলাদেশ শুটিং ফেডারেশনে ‘গ্রিন ইনক্লুসিভ বিজনেস চ্যাম্পিয়ন্স- ২০২১’ শীর্ষক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশ।
অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ আলাউদ্দিন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের টেকসই আর্থিক বিভাগের সহযোগিতায় ‘গ্রিন ইনক্লুসিভ বিজনেস চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড- ২০২১’ আয়োজন করে গ্রিন টেক ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজন। উদ্দেশ্য, বাংলাদেশে টেকসই সবুজ পরিবেশগত ইন্ডাস্ট্রি স্থাপনে অগ্রগামীদের চিহ্নিত ও স্বীকৃতি দেয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করা।
এমএসএম / এমএসএম
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর
'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'
Link Copied