বাড়িতেই তৈরি করুন মজাদার অরেঞ্জ কেক
শীতে কমলা বেশি পাওয়া যায়। ভিটামিন সি যুক্ত এই ফল আমাদের সুস্থতার জন্য সহায়ক। কমলা দিয়ে কিন্তু নানা পদের সুস্বাদু খাবারও তৈরি করা যায়। অরেঞ্জ কেকও তেমনই একটি খাবার। এর সুঘ্রাণ ও স্বাদ পছন্দ হবে সবার। বাড়িতেই খুব সহজে তৈরি করতে পারবেন এই কেক।
কিভাবে তৈরি করবেন অরেঞ্জ কেক-
তৈরি করতে যা লাগবে : ডিম- ৩টি, কমলার রস- ৪ টেবিল চামচ, ময়দা- ১ কাপ, চিনি- ১ কাপ, তেল- ১ টেবিল চামচ, দুধ- ১ টেবিল চামচ, বেকিং পাউডার- ১ চা চামচ, অরেঞ্জ এসেন্স- ১ চা চামচ, লবণ- ১ চিমটি, কমলার খোসা কুচি- আধা কাপ, অরেঞ্জ ফুড কালার- ১ ফোঁটা।
যেভাবে তৈরি করবেন : ডিম ফেটিয়ে নিন। এরপর তাতে কমলার রস, কমলার এসেন্স, লবণ ও চিনি দিয়ে ভালোভাবে মেশান। এবার তাতে দুধ, বেকিং পাউডার, ময়দা একসঙ্গে মিশিয়ে দিন। এরপর তেল ও ফুড কালার দিয়ে ভালো করে বিট করুন। বিট করা হলে তাতে কমলার মিশ্রণ দিয়ে চামচ দিয়ে মিশিয়ে দিন। কেক তৈরির মোল্ডে তেল ব্রাশ করে মিশ্রণ ঢেলে দিন। এবার ১৮০ ডিগ্রি প্রিহিটেড ওভেনে ৪০ মিনিটের জন্য কেক বেক করুন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু অরেঞ্জ কেক।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত