ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ভোটারদের উপস্থিতিতে সন্তুষ্ট রিটার্নিং অফিসার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১-২০২২ দুপুর ১২:৪৮

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট দিচ্ছেন ভোটাররা। রোববার সকাল ৮টা থেকে সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোটের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, ভোটের পরিবেশ সবকিছু বিবেচনা করে ভালোই বলা চলে। সকালে প্রথমদিকে ভোটারদের উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে এবং উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে। 

বেলা সাড়ে ১১টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে- জানতে চাইলে মাহফুজা আক্তার বলেন, কত শতাংশ ভোট পড়েছে তা এই মুহূর্তে আমরা বলতে পারব না। কারণ এটির এখন গড় হিসাব করা হয়নি। ১, ২ ও ১৩ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি কেন্দ্র আমিসহ সংশ্লিষ্টরা পরিদর্শন করেছি। তাতে মনে হয়েছে, ভোটারদের সমাগম বাড়ছে এবং প্রতিটি ভোটকেন্দ্রে ভোটদানের গতি সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে যাবে। দেওভোগ এলাকায় শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে পুরুষ ভোটার রয়েছেন ২ হাজার ৪৯ জন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত সেখানে পাঁচটি কক্ষে সব মিলিয়ে ভোট পড়েছে ২০ শতাংশ। 

ভোটদানের পরিস্থিতির বিষয়ে সেখানে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার আবু খালেদ মোহাম্মদ রায়হান  বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ভোটদানে গতি বাড়ছে, ভোটারদের উপস্থিতিও বাড়ছে।

শাফিন / শাফিন

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'