জি এম কাদের ফের করোনায় আক্রান্ত
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য শনিবার (১৫ জানুয়ারি) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন জি এম কাদের। এতে রোববার (১৬ জানুয়ারি) তার রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন জি এম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। তিনি বলেন, ‘জি এম কাদেরের শরীরে কোনো উপসর্গ নেই। তিনি ভালো আছেন, সুস্থ রয়েছেন। তার মনোবলও অটুট আছে।’
তিনি আরও বলেন, ‘জাপা চেয়ারম্যান চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজের বাসায় বিশ্রামে আছেন। নিয়মিত ওষুধ এবং খাবার গ্রহণ করছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
এর আগে গত বছরের ১২ জানুয়ারি করোনা আক্রান্ত হন জি এম কাদের। আক্রান্তের ১৪ দিনের মাথায় ২৬ জানুয়ারি তিনি করোনামুক্ত হন।
শাফিন / শাফিন
চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়
পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা
সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান
রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের
দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী
মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী
‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল
সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ
নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে
ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত
প্রবাসে বসে লীগের কমিটি বাণিজ্য ও বিতর্কিতদের পুনর্বাসন
Link Copied