ডিবি কার্যালয়ে পরীমনি
ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনিকে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে কথা বলার জন্য ডাকা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) বিকেল ৪টার দিকে তিনি ডিবি কার্যালয়ে পৌঁছেন।
এর আগে বেলা সাড়ে ৩টায় বনানীর বাসা থেকে বের হন পরীমনি। এ সময় তার সঙ্গে ছিলেন চয়নিকা চৌধুরী ও পরীর কস্টিউম ডিজাইনার জিমি।
পরীমনি ডিবি কার্যালয়ে যাওয়া প্রসঙ্গে বলেন, ‘মামলার বাদী হিসেবে আমাকে ডাকা হয়েছে। পুলিশ আমার বক্তব্য শুনতে চায়।’
ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমানও পরিমনিকে ডিবিতে ডাকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মামলার বাদী হিসেবে পরীমনিকে ডাকা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা তার বক্তব্য শুনবেন। এছাড়া মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে সে বিষয় নিয়েও পরীমনির সঙ্গে কথা বলা হবে।’
এদিকে গত রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন এই অভিনেত্রী। এসময় স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তার সহায়তা চেয়েছেন।
সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সাভার থানায় একটি মামলা হয়। গতকাল গ্রেফতার হন মূল অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজন। ওই সময় গ্রেফতারদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় মাদক মামলা করা হয়।
এমএসএম / এমএসএম
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?