দেশে ৫৫ জনের ওমিক্রন শনাক্ত
দেশে আরও ২২ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণের দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। এনিয়ে মোট ৫৫ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) নতুন এসব রোগীর ওমিক্রনে আক্রান্তের খবর দিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি)।
এতে দেখা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১২ জন রাজধানীর মহাখালী এলাকার বাসিন্দা। বাকিদের মধ্যে উত্তরার চার জন, বাসাবোর দুই জন এবং চাঁনখারপুল এলাকার বাসিন্দা চার জন। নতুন করে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়াদের মধ্যে ১২ জন পুরুষ ও নারী ১০ জন। তাদের মধ্যে ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরীও রয়েছেন।
গত ১২ জানুয়ারি দেশে প্রথমবারের মতো ঢাকার বাইরে তিনজনের ওমিক্রন শনাক্তের খবর আসে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নমুনা সংগ্রহের পর তাদের জিনোম সিকোয়েন্স করে ওমিক্রনে আক্রান্তের কথা জানা যায়। এর আগে গত ১০ জানুয়ারি দেশে ৯ জনের দেহে ওমিক্রন শনাক্তের খবর জানায়। ৮ জানুয়ারি একজনের ওমিক্রন শনাক্তের খবর পাওয়া যায়। তার আগে ৬ জানুয়ারি ১০ জন এবং গত ৩১ ডিসেম্বর তিন জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
তবে দেশে সর্বপ্রথম গত ১১ ডিসেম্বর দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। তারা জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার। তারাসহ পরে যারা ওমিক্রনে আক্রান্ত হয়েছেন সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
জামান / জামান
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার