প্রথম ঘণ্টায় লেনদেন ৫৫০ কোটি টাকা
সূচক উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সোমবার (১৭ জানুয়ারি) পুঁজিবাজারের লেনদেন চলছে। তাতে লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৮৯ পয়েন্ট।
সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সময়ে ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯২টির ও অপরিবর্তিত রয়েছে ৫৪টির দাম।
এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৩ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়েছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৪৮ কোটি ৩৬ লাখ ৩ হাজার টাকা।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৮৯ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ১৪ কোটি ৭১ লাখ ৯৩ হাজার ৯১৫ টাকার শেয়ার।
সিএসইতে প্রথম ঘণ্টায় ১৫৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।
শাফিন / শাফিন
ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, সরবরাহ স্বাভাবিকে লাগতে পারে পুরো বছর
সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা
সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা
স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী
রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল
ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী
মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি
ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা
সৎ ও পেশাদারদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠনের দাবি
রডে কর বৃদ্ধি ও গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি রিহ্যাবের
বাজেট ‘চিন্তাশীল’ হলেও নীতিকাঠামো দুর্বল, পুরোনো পথে হাঁটা দুঃখজনক