ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ধন্যবাদ প্রস্তাব ‍উত্থাপন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১-২০২২ দুপুর ১২:৩০

সংসদে চলতি অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে সংসদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সোমবারের (১৭ জানুয়ারি) বৈঠকে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ দিতে ওই প্রস্তাব উত্থাপন করেন।

প্রস্তাবে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের এই অধিবেশনে সমবেত সদস্যরা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের এ বছরের ১৬ জানুয়ারি সংসদে দেয়া ভাষণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন।

এরপর আইন প্রণয়ন কার্যবলী শেষে দুজন এমপি পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু করে তারা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রথমে বক্তব্য রাখেন।

গত ১৬ জানুয়ারি একাদশ সংসদের ষোড়শ অধিবেশনের শুরুর দিন সংবিধানের বিধান অনুযায়ী ভাষণ দেন রাষ্ট্রপতি। এদিকে ধন্যবাদ প্রস্তাব আনার পরই সোমবার এর ওপর আলোচনা শুরু হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রথমে আলোচনায় অংশ নেন।

সংবিধান অনুযায়ী কোনো সংসদ গঠনের পর প্রথম অধিবেশন এবং প্রতি ইংরেজি বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। ওই ধন্যবাদ প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা শেষে সংসদ তা গ্রহণ করে।

জামান / শাফিন

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'