ঝটপট তৈরি করুন নলেন গুড়ের আইসক্রিম
শীতে আইসক্রিম খুব কম মানুষই খান। তবে মাঝেমধ্যে একটু আধটু আইসক্রিম খেলে মন্দ হয় না। আর তা যদি হয় নলেন গুড়ের তাহলে তো কথায় নেই! রসগোল্লা থেকে শুরু করে সন্দেশই হোক বা পিঠা-পায়েসে নলেন গুড় না থাকলে কি চলে! নলেন গুড়ের আইসক্রিম খেয়েছেন কখনো?
মাত্র ৩ উপকরণ দিয়ে ঝটপট তৈরি করা যায় নলেন গুড়ের আইসক্রিম। চলুন জেনে নেয়া যাক কিভাবে তৈরি করবেন জিভে জল আনা এই পদ।
উপকরণ : দুধ ৫০০ গ্রাম, নলেন গুড় (পাটালি) ২৫০ গ্রাম এবং ফ্রেশ ক্রিম ২৫০ গ্রাম।
পদ্ধতি : প্রথমে একটি পাত্রে দুধ ভালো করে জ্বাল দিয়ে নিন। এ সময় চুলার আঁচ মাঝারিতে রাখবেন। দুধ ঘন হয়ে না আসা পর্যন্ত নাড়তে থাকুন। এরপর দুধে ক্রিম যোগ করুন। এর ফলে দুধ আরও ঘন হয়ে যাবে। কিছুক্ষণ পর গুড় মিশিয়ে দিন। অনবড়ত নাড়তে হবে এ সময়। যাতে গুড় গলে মিশে যায় ক্রিমে।
মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে নিন। এরপর ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রাখুন অন্তত ১২ ঘণ্টা। সারারাতের জন্য হলে বেশি ভালো হবে। মিশ্রণটি জমে গেলেই তৈরি হয়ে যাবে নলেন গুড়ের আইসক্রিম। ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন নলেন গুড়ের আইসক্রিম। চাইলে ফ্রিজে কয়েকদিন রেখেও খেতে পারবেন এই আইসক্রিম।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত