ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ইউটিউব বন্ধের দাবি সংসদে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১-২০২২ দুপুর ২:২২

বিভিন্ন ধরনের অপপ্রচার হয় দাবি করে বহুল ব্যবহৃত ভিডিও দেখার মাধ্যম ইউটিউব বন্ধের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ।

সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এর আগে বেলা ১১টার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

ময়মনসিংহ-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, ইউটিউবে দেখি খালেদা জিয়া মরে যাচ্ছেন। শেখ হাসিনা কালকেই ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছেন। আবার দেখি সেনা প্রধানদের টেনে নামানো হচ্ছে। এই যে অপপ্রচার-প্রপাগান্ডা ইউটিউবে আমরা দেখি...এগুলো কোত্থেকে আসছে? এভাবে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে, তথ্য মন্ত্রণালয় কী করে আমরা বুঝি না। কালকে সকালে ঘুম থেকে উঠে শুনবেন শেখ হাসিনা ক্ষমতায় নেই- এই যে কথাগুলো বলা হয়, আমরা স্তম্ভিত হয়ে যাই। বলা হয় সত্য ঘটনা। এভাবে মানুষকে বিভ্রান্ত করা হয়। গ্রামের মানুষগুলো এসব দেখে ভাবেন, না জানি বাংলাদেশে কী হচ্ছে! তথ্য মন্ত্রণালয়কে বলবো দরকার হলে ইউটিউব বন্ধ করে দেন। ক্রিমিন্যাল ও স্বাধীনতাবিরোধীদের সঙ্গে আমাদের কোনো আপস থাকতে পারে না।

শাফিন / শাফিন

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'