ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রপতির সংলাপে বসেছে আ’লীগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১-২০২২ বিকাল ৫:১৯

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চলমান সংলাপে বসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগ প্রতিনিধিদলের সংলাপ চলছে।

এর আগেই প্রতিনিধিদলের অন্য সদস্যরা বঙ্গভবনে উপস্থিত হন। শেখ হাসিনার নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন- দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মো. আব্দুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

আওয়ামী লীগ প্রতিনিধিদলের সঙ্গে সংলাপের মধ্য দিয়ে নতুন ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। ফলে ২০২৩ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নতুন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। 

এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে রাষ্ট্রপতির সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। গত কয়েক মেয়াদে রাষ্ট্রপতি ‘সার্চ কমিটি’র সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির।

এদিকে সোমবার সব রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে ইসি গঠনে আইন প্রণয়নের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এর আগে গত ২০ ডিসেম্বর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে নতুন ইসি গঠনের রাষ্ট্রপতির সংলাপ শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে বেশকিছু দল সংলাপে অংশ নেয়।

এবারের সংলাপে ৩২টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলেও এ পর্যন্ত আওয়ামী লীগসহ ২৫টি দল সংলাপে অংশ নিয়েছে। তবে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, বাসদ, জেএসডিসহ (রব) সাতটি রাজনৈতিক দল সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শাফিন / শাফিন

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন