সড়ক দুর্ঘটনায় 'গন গার্ল' খ্যাত হলিউড অভিনেত্রী লিসার মৃত্যু
থেমে গেল ১১ দিনের জীবনযুদ্ধ। সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম লিসা বেনস (৬৫) আর নেই। গত ৪ জুন সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মাথায় গুরুতর আঘাত পান 'গন গার্ল' খ্যাত হলিউডের এই প্রবীণ অভিনেত্রী। টানা ১১ দিন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন তিনি।
নিউইয়র্কের মাউন্ট সিনাই মর্নিংসাইড হাসপাতালে সোমবার (১৪ জুন) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিসা। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর এক পারিবারিক বন্ধু। তিনি জানান, তার মতো সহৃদয় ও বড় মাপের মানুষ সত্যিই বিরল। আমাদের সকলের মন ভেঙে গেছে। লিসার এই মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। কাজের জন্য পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিয়ে গেছেন তিনি। আমরা তার জীবনের অংশ হতে পেরে ধন্য।
নিউইয়র্ক শহরের রাস্তায় পায়ে হেটে গন্তব্যে যাচ্ছিলেন লিসা গত ৪ জুন। হুট করে একটি স্কুটার অভিনেত্রীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি নিউইয়র্ক পুলিশ।
‘গন গার্ল’ ছাড়াও হলিউডের একাধিক সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছেন লিসা বেনস। টম ক্রুজের সঙ্গে ‘ককটেল’ সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গেছে। এছাড়াও ‘ন্যাশভিলে’, ‘ম্যাডাম সেক্রেটারি’সহ একাধিক গুরুত্বপূর্ণ ছবিতে লিসা বেনস নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন।
প্রীতি / প্রীতি
‘ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয়’
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে নতুন পর্ব
মাহি আসছেন তিন রূপে
মানুষ যখন ধারণা করে চরিত্রের প্রশ্ন তোলে খুব কষ্ট হয়: প্রভা
হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি
শিল্পী জয়িতা রশীদের এগিয়ে চলার গল্প
কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?
প্রথমবার সঞ্চালকের ভূমিকায় মাধুরী দীক্ষিত
শুটিংয়ে স্মৃতি বিভ্রাটে জেসমিন
প্রথম স্বামীর পর দ্বিতীয় জনেরও বিবাহবহির্ভূত প্রেম ধরে ফেলেন শ্বেতা
আজকের সবটুকুই চলচ্চিত্র ও দর্শকের ভালোবাসা থেকে পাওয়া: পপি
২০ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি, নায়িকা পরিণীতি