জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী আজ
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী বুধবার (১৯ জানুয়ারি)। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা মনসুর রহমান পেশায় ছিলেন একজন রসায়নবিদ।
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পৃথক বাণী দিয়েছেন। এছাড়া নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতারা আজ বুধবার সকালে শেরেবাংলা নগরে তার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিবসটি উপলক্ষে বেলা ১১টায় বিএনপির জাতীয় নেতারা শেরেবাংলানগরে জিয়ার কবরে ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। দৈনিক সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ করা হবে এবং ইতিমধ্যে দলের পক্ষ থেকে পোস্টার প্রকাশ করা হয়েছে।
এছাড়া দলের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে। এদিন বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে। আগামীকাল বৃহস্পতিবার একই স্থানে বিএনপির উদ্যোগে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।
জামান / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন