ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সামরিক-অসামরিক প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে : সেনাপ্রধান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১-২০২২ দুপুর ১:২

দেশকে সামনে এগিয়ে নিতে সামরিক ও বেসামরিক প্রশাসনের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে তিনি সাংবিাদিকদের এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সামরিক বাহিনীর দায়িত্ব পালনের ক্ষেত্রে অসামরিক প্রশাসনের সহায়তা গুরুত্বপূর্ণ বিষয়। আমি নিজেই এখানে এসেছি এটা ইন্ডিকেট করে আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি।

তিনি বলেন, আমরা সোনার বাংলা গড়ার যে অভিষ্ঠ লক্ষ্যে এগিয়েছি, সেখানে সামরিক-অসামরিক প্রশাসন একসঙ্গে কাজ না করলে আমরা অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারবো না।

জেনারেল শফিউদ্দিন বলেন, আমরা এটা আলোচনা করেছি এবং সবাই একমত হয়েছি যে এটার কোনো বিকল্প নেই যে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।

বেসামরিক প্রশাসনের সঙ্গে সামরিক প্রশাসনের সুসম্পর্ক রয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে আমাদের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে অসামরিক প্রশাসনের সঙ্গে। আমরা এটাকে ক্যাপিটালাইজড করে আরো এগিয়ে যেতে চাই।

সেনাপ্রধান বলেন, যে কোনো কাজ একসঙ্গে করার জন্য পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভালো পরিবেশের জন্য ভালো সম্পর্ক গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আমি ফোকাস করেছি যেন আমাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়। যতো যোগাযোগ হবে ততো গ্যাপ কমবে। কমিউনিকেশন গ্যাপ যতো কম হবে ত;তো আমাদের কাজ করা সহজ হবে। 

জামান / জামান

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন

মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর

'অপরাধীকে আশ্রয় দিলে আইনি ব্যবস্থা, অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই'