ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজকে ফের ধাওয়া চীনের


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২১-১-২০২২ বিকাল ৫:৫৬

দক্ষিণ চীন সাগরে চীনের জলসীমায় অবৈধভাবে ঢুকে পড়ায় একটি মার্কিন যুদ্ধজাহাজকে ধাওয়া করেছে চীনা প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্বাধীন একাধিক যুদ্ধজাহাজ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) চীনের সেনাবাহিনী দ্য পিপলস লিবারেশন আর্মির (পিআরসি) দক্ষিণাঞ্চলীয় কমান্ড শাখা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। অবশ্য পাল্টা এক বিবৃতিতে চীনের সেনাবাহিনীর এ দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

দক্ষিণ চীন সাগরে এই নিয়ে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। এর আগে ২০২১ সালের ২০ মে ওই সাগরে নিজেদের জলসীমায় ঢুকে পড়ায় মার্কিন যুদ্ধজাহাজ ইউএস কার্টিসকে ধাওয়া দিয়েছিল চীনা যুদ্ধজাহাজ এবং সেবারও ওই অভিযোগ অস্বীকার করেছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

চীনের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগরের প্যারাকেল দ্বীপপুঞ্জের কাছাকাছি এসে পড়ে মার্কিন যুদ্ধজাহাজা ইউএস বেনফোল্ড। যে এলাকায় ওই জাহাজটি অবস্থান করছিল, তা চীনের জলসীমাভুক্ত এবং সেখানে প্রবেশ বিষয়ক কোনো অনুমতিপত্র ইউএস বেনফোল্ডের ছিল না। এই পরিস্থিতিতে দ্য পিপলস লিবারেশন আর্মির একাধিক যুদ্ধজাহাজ ইউএস বেনফোল্ডকে ধাওয়া দিয়ে নিজেদের সমুদ্রসীমার বাইরে পাঠিয়ে দেয়।

বিবৃতিতে চীনা সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘আমরা আন্তরিকভাবে চাই, যুক্তরাষ্ট্র যেন এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করে। যদি তা না হয়, সেক্ষেত্রে এসবের ভবিষ্যৎ পরিণতি খুব গুরুতর হবে।’

এদিকে, মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে দেয়া পাল্টা এক বিবৃতিতে বলা হয়েছে- চীনা সেনাবাহিনীর এ দাবি বা অভিযোগ একদমই অসত্য।

মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় শাখার অধীন সপ্তম নৌবহরের মুখপাত্র মার্ক ল্যাংফোর্ড বার্তা সংস্থা রয়টার্সকে এ সম্পর্কে বলেন, ‘এটি সঠিক যে, এই মুহূর্তে ইউএস বেনফোল্ড দক্ষিণ চীন সাগরে আছে এবং টহল দিয়ে বেড়াচ্ছে। কিন্তু তা হচ্ছে আন্তর্জাতিক নৌ চলাচল নীতি ফ্রিডম অব নেভিগেশনের আওতায় এবং ইউএস বেনফোল্ড কখনো চীনের জলসীমায় প্রবেশ করেনি। পিআরসির বিবৃতিতে যা বলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।’

মার্কিন নৌবাহিনীর বিবৃতিতে এ সম্পর্কে আরো বলা হয়, ‘আন্তর্জাতিক আইনে প্রত্যেক জাতির নৌযান ও বিমান পরিচালনার ক্ষেত্রে যতখানি স্বাধীনতা দেয়া হয়েছে, যুক্তরাষ্ট্র সব সময় তা মেনে চলে। ইউএস বেনফোল্ডও তাই করেছে। তাই পিআরসির হুমকিতে আমরা ভীত নই।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ দক্ষিণ চীন সাগর। প্রতি বছর ১০ শতাংশেরও বেশি আন্তর্জাতিক বাণিজ্য হয় এই জলপথ দিয়ে। গত প্রায় দু‍ই বছর ধরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক জলপথে চীন অন্যায়ভাবে দখলদারিত্ব বাড়াচ্ছে বলে অভিযোগ করে আসছে দক্ষিণ চীন সাগরের সাগরের উপকূলবর্তী দেশ জাপান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ব্রুন‍াই এবং তাইওয়ান।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার তিক্ত কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে এই অভিযোগ। বেইজিং বরাবরই বলে আসছে, চীন কেবল দক্ষিণ চীন সাগরে নিজের সীমানাভুক্ত এলাকার নিরাপত্তা বিধান করছে এবং অন্য দেশের জলসীমা দখলের কোনো অভিপ্রায় চীনের নেই। বরং উপকূলীয় অন্য দেশগুলো তাদের জলসীমা বাড়াচ্ছে অবৈধভাবে। তবে বেইজিংয়ের এই স্বীকারোক্তি ‘গ্রহণযোগ্য’ মনে না হওয়ায় তা বাতিল করে দিয়েছে ওয়াশিংটন।

জামান / জামান

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার ঝুলন্ত লাশ মিলল দলীয় কার্যালয়ে

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২

আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি

ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইসরায়েলি কারাগারে আটক ৪৭৬৯ ফিলিস্তিনি

কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০

হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুটপাটের আশঙ্কায় কারফিউ জারি

সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

গৌতম আদানির ফৌজদারি মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল