ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-৪-২০২৬ দুপুর ১:৩২

হজ মৌসুম উপলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব। এই ধর্মীয় আয়োজনে ইরানি হাজিদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি তাদের আমন্ত্রণ জানানোর জন্য ব্যাপক প্রস্তুতি ও আতিথেয়তা করার অধীর আগ্রহ প্রকাশ করেছে সৌদি।

শুক্রবার (২৪ এপ্রিল) হজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হাজিদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে হজ পালনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের-এর এক প্রতিনিধি জানান, ইরানের হজ সংক্রান্ত সংস্থার প্রতিনিধিদল এরই মধ্যে সৌদি আরব পৌঁছাছেন। হজ পালনে প্রথম দফায় ইরানি হাজিরা ২৫ এপ্রিল মদিনাতে পৌঁছাবেন বলে এই প্রতিনিধি দলটি নিশ্চিত করেছে। এরপর তারা পূর্ণ নিরাপত্তা ও নিশ্চিন্ত পরিবেশে মক্ক গিয়ে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

সৌদি কর্মকর্তা আরও বলেন, মসজিদ আল-হারাম-এর অতিথিদের সর্বোচ্চ আতিথেয়তার সঙ্গে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে সৌদি আরব।

দেশটির আরেক প্রতিনিধি জানান, সৌদি কর্তৃপক্ষ বারবার আশ্বস্ত করেছে যে বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে ইরান থেকে আগত হাজিদের উন্মুক্তভাবে স্বাগত জানানো হবে। আবাসন, খাবার, এবং স্থল, রেল ও আকাশপথে যাতায়াতের সব ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এ বছর প্রায় ৩০ হাজার ইরানি হজে অংশ নেবেন এবং আগামী সপ্তাহ থেকে তাদের যাত্রা শুরু হবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের অনুমোদনেই এই হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তাসনিম নিউজ এজেন্সি এবং সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রকাশিত সংবাদের তথ্য মতে, ইরানি হাজিরা এক মাসের বেশি সময় সৌদি আরবে অবস্থান করবেন। যার মধ্যে ৬ রাত ৭ দিন তারা মদিনায় থাকবেন। তবে তারা স্থলপথে নাকি আকাশপথে সৌদি আরবে যাবেন এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এমএসএম / এমএসএম

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা

আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের

মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প

বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ