ঘরেই তৈরি করুন মালাই চমচম
চমচম খেতে কে না পছন্দ করেন। আর তা যদি হয় মালাই চমচম, তাহলে তো কথায় নেই! সাধারণত মিষ্টির দোকান থেকেই সবাই কিনে খান চমচম। চাইলে ঘরেও খুব সহজে তৈরি করা যায় মালাই চমচম। দারুন স্বাদের মালাই চমচম একবার খেলে মুখে লেগে থাকবে সব সময়।
মাত্র ১৫-২০ মিনিটের মধ্যেই তৈরি করা যায় এই মিষ্টান্ন। চলুন তবে জেনে নেয়া যাক খুব সহজেই ঘরে কিভাবে তৈরি করবেন মালাই চমচম-
উপকরণ : ১. তৈরিকৃত ছানা, ২. এলাচ, ৩. দারুচিনি, ৪. সামান্য ময়দা, ৫. গুঁড়ো দুধ, ৬. চিনি এবং ৭. ঘি।
তৈরির পদ্ধতি : প্রথমে সিরা তৈরির জন্য দেড় কাপ চিনির সঙ্গে পাঁচ কাপ পানি চুলায় মাঝারি আঁচে বসিয়ে দিন। এতে কয়েকটি আস্ত গরম মসলা মিশিয়ে দিন। অন্যদিকে ছানাগুলো ভালো করে চটকে নিন। এর সঙ্গে ২ চা চামচ ময়দা মিশিয়ে আরও কিছুক্ষণ চটকে নিন। এবার ছানা গোল করে চমচমের আকারে গড়ুন।
এদিকে সিরা ফুটে উঠলে এর মধ্যে মিশিয়ে দিন চমচমগুলো। ১৫-২০ মিনিট কড়া আঁচে ফোটাতে হবে। ২০ মিনিট পরে তুলে নিন। এরপর ঠাণ্ডা করে পরিবেশ করুন দারুন স্বাদের মালাই চমচম।
জামান / জামান
শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?
শিশুর দুধ দাঁতের যত্ন নেবেন যে কারণে
কফির সঙ্গে লবণ মিশিয়ে খেলে কী হয়?
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে