ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

শিগগিরই বাসায় নেয়া হতে পারে খালেদা জিয়াকে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১-২০২২ দুপুর ১১:১১

শিগগিরই বাসায় নেয়া হতে পারে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। শুক্রবার (২১ জানুয়ারি) রাতে একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চিকিৎসক বোর্ডের সদস্যরা মনে করছেন করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে রাখা বেশি ঝুঁকিপূর্ণ। তার শারীরিক অবস্থার খুব বেশি উন্নতি না হলেও রক্তক্ষরণ বন্ধ হওয়ায় বাসায় রেখে চিকিৎসা দেয়ার চিন্তা-ভাবনা চলছে। খালেদা জিয়া নিজেও এখন আর হাসপাতালে থাকতে চাইছেন না।

খালেদা জিয়াকে বাসায় নেয়া হবে কিনা- জানতে চাইলে তার চিকিৎসক দলের সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, এখনো সিদ্ধান্ত হয়নি। কোনো সিদ্ধান্ত হলে অবশ্যই জানতে পারবেন।

সূত্র জানিয়েছে, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার একটু উন্নতি হওয়ায় গত ৯ জানুয়ারি তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এরপর থেকেই তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরে যেতে চাচ্ছেন। এ পরিপ্রেক্ষিতে গত বুধবারই তাকে বাসায় নেয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু এর মধ্যে গত ১৫ জানুয়ারি তার গৃহকর্মী ফাতেমা করোনায় আক্রান্ত হলে সে পরিকল্পনা বাদ দেয়া হয়।

জানা গেছে, ফাতেমাকে ১৬ জানুয়ারি এভারকেয়ার হাসপাতালের করোনা ব্লকের ৬০২৪ কেবিনে ভর্তি করা হয়। এখন তিনি সুস্থ হয়ে উঠলেই খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজায় নেয়া হবে। এদিকে ফাতেমার করোনা উপসর্গ এখন তেমনটা নেই। তাই দু-এক দিনের মধ্যেই তার করোনার নেগেটিভ রিপোর্ট পাওয়া যেতে পারে।

গত বছর ১৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এভারকেয়ারের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ মেডিক্যাল বোর্ড তার চিকিৎসা সেবা দিচ্ছেন। ৭৭ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস ছাড়াও অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

জামান / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন