ঢাকা বুধবার, ১৮ মার্চ, ২০২৬

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকির মুখে পাইকগাছা-কয়রার প্রাকৃতিক পরিবেশ ও জীবনযাত্রা


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২২-১-২০২২ দুপুর ৩:১৫

দক্ষিণ খুলনায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকির মুখে পড়েছে পাইকগাছা-কয়রার মানুষের জীবনযাত্রা। প্রতি বছর বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। অনুপযোগী হয়ে পড়ছে বসবাস। বৃদ্ধি পেয়েছে লবণাক্ততা। ফলে সংকট দেখা দিয়েছে সুপেয় পানির। প্রতিনিয়ত বিলীন হচ্ছে গাছ-পালা, নষ্ট হচ্ছে ফসলি জমি, হ্রাস পাচ্ছে কৃষি উৎপাদন, কর্মহীন হয়ে পড়ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিকল্প কাজের সন্ধানে দেশের বিভিন্ন স্থানে পাড়ি জমাচ্ছে কর্মহীন হাজারও মানুষ। বাঁধ মেরামত করাসহ নানাভাবে সংগ্রাম করে যাচ্ছে অত্র উপকূলীয় অঞ্চলের মানুষ।

উল্লেখ্য, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে গত কয়েক বছরের ব্যবধানে বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছর কোন না কোন দুর্যোগ অত্র এলাকায় আঘাত হানছে। ইতোমধ্যে গত ২ বছরের ব্যবধানে ৩টি বড় ধরনের দুর্যোগ আঘাত হেনেছে এলাকায়। এতে ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে বিপুল পরিমাণ সম্পদ ও অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে অত্র অঞ্চলের মানুষ। সময়ের ব্যবধানে নাব্য হারিয়েছে অত্র এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি নদী। এরমধ্যে কপোতাক্ষ, শিবসা ও হাড়িয়া নদী অন্যতম। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয় দুই উপজেলার বিভিন্ন অঞ্চলে। বেড়েছে লবণাক্ততা, সমুদ্রের পানি এবং চিংড়ি চাষ করার ফলে নদীর লবণাক্ততা পানি পোল্ডার অভ্যন্তরে প্রবেশ করছে। এতে নষ্ট হচ্ছে ফসলী জমি এবং জমির উর্বরতা শক্তি, হ্রাস পাচ্ছে কৃষি ফসল উৎপাদন। সংকট দেখা দিয়েছে সুপেয় পানির।

লতা ইউনিয়নের গঙ্গারকোনা গ্রামের গৃহবধু অঞ্জনা রায় জানান, এলাকার কোথাও কোন সুপেয় পানির তেমন কোন ব্যবস্থা নেই। মাইলের পর মাইল পায়ে হেঁটে কয়েক কিলোমিটার দূর থেকে খাবার পানির ব্যবস্থা করতে হয়। এতে শারীরিক শ্রম যেমন বেশি লাগে, তেমনি সময়ও অপচয় হয় বেশি। ঝড়, অতিবৃষ্টি এবং জোয়ারের পানিতে নষ্ট হয়ে যাচ্ছে ঘর-বাড়ি সহ কৃষি ফসল। বিলিন হয়ে যাচ্ছে বিভিন্ন ধরণের গাছ-পালা।

 ইতোমধ্যে অত্র অঞ্চল থেকে হারিয়ে গেছে অসংখ্য প্রজাতির দেশীয় মাছ। নানা দুর্যোগের কারণে পয়োনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ার ফলে বাড়ছে বিভিন্ন ধরনের রোগবালাই। দূষিত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, বাড়ছে চিকিৎসা ব্যয়। 

ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত এবং মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে যেমন নেওয়া হচ্ছে নানান পদক্ষেপ, তেমনি সচেতনতাবৃদ্ধিতে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা। জলবায়ু পরিবর্তনের প্রভাবের ক্ষয়ক্ষতি রোধ এবং সহায়তা প্রদান ও সচেনতা বৃদ্ধিতে বিভিন্ন স্টেক হোল্ডারদের মাধ্যমে ২০১৮ সাল থেকে অত্র দু’উপজেলায় কাজ করছে উন্নয়ন সংস্থা ডরপ পানিই জীবন প্রকল্প। সরকার ও বিভিন্ন সংস্থা কাজ করলেও এ অ লের মানুষের উন্নত জীবন যাপনের জন্য দরকার জিও, এনজিও ও সাধারণ মানুষের সমন্বয়। নিতে হবে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা। 

দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, আমাদের ইউনিয়নটি একটি দ্বীপবেষ্টিত ইউনিয়ন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিনিয়ত যেমন বাড়ছে দুর্যোগ সহ নানা সমস্যা, তেমনি ক্রমশ এলাকায় বসবাসও অনুপোযোগী হয়ে পড়ছে। এলাকার মানুষ প্রতিবছর চলে যাচ্ছে অনত্র। জলবায়ু পরিবর্তনের প্রভাব কাটিয়ে ওঠার জন্য নিতে হবে স্থায়ী কর্মপরিকল্পনা। যার মধ্যে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পর্যাপ্ত নিরাপদ পানির উৎস তৈরী, এর প্লাটফর্ম এবং টয়লেটের প্লাটফর্ম উচু এবং উন্নত করা, স্থানীয় সরকার ও সরকারের জলবায়ু মোকাবেলায় অর্থায়ন বাড়ানো, পর্যাপ্ত ড্রেন, কালভার্ট ও সাইক্লোন শেল্টার নির্মাণ করাসহ অত্র অঞ্চলের পরিবেশ সহনীয় বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন এবং উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করতে হবে বলে মনে করছেন উপকূলীয় পাইকগাছা-কয়রার মানুষ।

জামান / জামান

ট্রেনে উঠতে না পারার শঙ্কা : আগেভাগেই স্টেশনে যাত্রীরা

ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ

প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত ‘যমুনা’

ফেব্রুয়ারি মাসে ১৪০ কোটির বেশি সম্পদ জব্দ দুদকের

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী মহানগর নিয়ে খুবই সিরিয়াস: ডিএসসিসি প্রশাসক

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ, ভোগান্তি নেই

দোকান থেকে অনলাইনে ট্রেনের টিকিট কেটে বিপাকে অনেক যাত্রী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে

মেট্রো ট্রেন শুধু ঈদের দিন বন্ধ থাকবে

ঈদ ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার, সন্দেহজনক চলাচলে সতর্ক থাকার আহ্বান

বেস্ট ফ্লাই ইন্টারন্যাশনাল লি. ও বঙ্গনিউজের যৌথ উদ্যোগে চট্টগ্রামে ইফতার মাহফিল