ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ফখরুলকে ইসির দায়িত্ব দিলেই খুশি হবে বিএনপি : তথ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১-২০২২ বিকাল ৬:৯

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চায় বাংলাদেশে একটি ঘোলাটে পরিস্থিতি তৈরি হোক। তারা কোনো কিছুতেই খুশি হবে না। তিন মাস সময় নিয়ে আইন করা হলেও বিএনপি খুশি হবে না। তারা তখনই খুশি হবে যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া তাদের খুশি হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি সাংবাদিকদের এক পশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, নতুন নির্বাচন কমিশন গঠন ইস্যুতে বিএনপি দেশে একটি ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা ইসি গঠনে আইনের কথা বললেও এখন সরকার উদ্যোগ নেওয়ার পর এর বিরোধিতা করছে। আসলে তাদের উদ্দেশ্যই মহৎ নয়।

তিনি বলেন, সংবিধানে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের কথা বলা আছে। যদিও স্বাধীনতার ৫০ বছরেও সে আইন হয়নি। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি সংলাপে বসেছিলেন। বেশিরভাগ রাজনৈতিক দল সংবিধান অনুযায়ী আইনের মাধ্যমে কমিশন গঠনের কথা বলেছেন। বদিউল আলম মজুমদার, শাহদীন মালিকসহ বেশ কয়েকজন সুশীল সমাজের প্রতিনিধিরাও আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে আইন করার জন্য তাগাদা দিয়েছিলেন, আইনের একটি রূপরেখাও তারা হস্তান্তর করেছিলেন। তখন আইনমন্ত্রী বলেছিলেন, এখন আইন করতে গেলে খুব তাড়াহুড়ো হবে। সুশীল সমাজের পরামর্শ ছিলো, তাড়াহুড়ো হলে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আইনটি করা হোক।

তথ্যমন্ত্রী বলেন, কদিন আগেই যারা আইনমন্ত্রীকে তাড়াহুড়ো করে হলেও আইন করার কথা বলেছিলেন, তারাই এখন জুম মিটিং করে বলেছেন। তাড়াহুড়া করে আইন করা সমীচীন হচ্ছে না। যারা অধ্যাদেশ করে আইন করার কথা বলেছিলেন, তারা এটাও বলেছিলেন। দু’দিনেও অনেক আইন হয়েছে দেশে, একদিনেও অনেক আইন হয়েছে, চাইলে একদিনেও পারা যায়। আজকে যখন সরকার একটি ভালো উদ্যোগ গ্রহণ করেছে তখন তারা আবার নিজেদের দাবির বিপরীতে কথা বলা শুরু করেছেন। বিএনপিও একই কথা বলেছিলো। এখন আইন করার উদ্যোগ নেওয়ার পর তারাও এর বিরোধিতা করেছে। আসলে তাদের উদ্দেশ্যটা কী? সেই প্রশ্নই এখন দেখা দিয়েছে।

তিনি বলেন, তাদের উদ্দেশ্য আসলে সৎ নয়। এসব কথাবার্তা বলে তারা আসলে রাজনৈতিক ক্রীড়ানক হিসেবে কাজ করছে। পুরো প্রক্রিয়া অনুসরণ করে যখন আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে, তখন তারা অন্য কথা বলছেন। এতেই স্পষ্ট হয়, তারা আসলে পানিটা ঘোলা করতে চান।

জামান / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন