সাড়ে ১৫ কোটি ডোজ করোনার টিকা প্রদান
করোনাভাইরাস প্রতিরোধে এ পর্যন্ত ১৫ কোটি ৫০ লাখ ২ হাজার ১১৭ ডোজ টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৯ কোটি ৪৭ লাখ ৩ হাজার ২৯৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ কোটি ৯১ লাখ ৮ হাজার ৫৩৯ জন। বুস্টার ডোজ নিয়েছেন ১১ লাখ ৯০ হাজার ২৮২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রাজধানীসহ সারাদেশে সোমবার (২৪ জানুয়ারি) করোনার টিকা নিয়েছেন ১১ লাখ ১৯ হাজার ৬৩৮ জন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬ লাখ ৮৮ হাজার পাঁচজন, দ্বিতীয় ডোজ ৩ লাখ ৬৫ হাজার ২৮৬ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ৬৬ হাজার ৩৪৭ জন।
প্রথম ডোজ নেয়াদের মধ্যে পুরুষ ৩ লাখ ৩৯ হাজার ১৪১ জন এবং নারী ৩ লাখ ৪৮ হাজার ৮৬৪ জন। দ্বিতীয় ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ ১ লাখ ৮৩ হাজার ২৯২ জন এবং নারী ১ লাখ ৮১ হাজার ৯৯৪ জন। বুস্টার ডোজ নিয়েছেন ৪২ হাজার ৯৯৭ পুরুষ ও ২৩ হাজার ৩৫০ জন নারী।
করোনার টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৮ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার ৫৯৪ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৮ কোটি ৩০ লাখ ৭১ হাজার ৩৩৭ জন, পাসপোর্টের মাধ্যমে ১৩ লাখ ১ হাজার ৭৬৭ জন এবং জন্ম নিবন্ধন কার্ডের মাধ্যমে ১৪ লাখ ৭৪ হাজার ৪৯০ জন নিবন্ধন করেছেন।
জামান / জামান
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর