ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

দুপুর নাগাদ উপকূল অতিক্রম করবে ইয়াস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৫-২০২১ সকাল ৯:৫৭

ঘূর্ণিঝড় ইয়াস উপকূলের দিকে ছুটছে। ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের স্থলভাগের আরো কাছে পৌঁছে গেছে এটি। বাংলাদেশের উপকূলের সঙ্গেও দূরত্ব কমেছে ইয়াসের। আজ দুপুর নাগাদ উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে এটি। দেশের সমুদ্রবন্দরগুলোর মধ্যে বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরের সবচেয়ে কাছে রয়েছে ঘূর্ণিঝড়টি। মোংলা সমুদ্রবন্দর থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ইয়াস। বুধবার সকালে ইয়াস সম্পর্কিত ১৫ নম্বর বিশেষ বুলেটিনে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুলেটিনে বলা হয়েছে, অতিপ্রবল ঘূর্ণিঝড় ইয়াস বুধবা ভোররাত ৩টায় (২৬ মে) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

আরো বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৮৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

প্রীতি / জামান

৩০ জুন নয়, ঢাকা-নারিতা-ঢাকা ফ্লাইট চালু ২৭ জুলাই

আদ্-দ্বীনের শিক্ষা কার্যক্রম অন্য হাসপাতালে চালাতে হবে

সাবেক আইজিপি বেনজিরকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

এলএনজি সরবরাহ হ্রাস, কম থাকবে গ্যাসের চাপ

দেশজুড়ে বৃষ্টির আভাস, ৫ দিন পর বাড়বে বর্ষণের প্রবণতা

অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী

প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারে নতুন সরকারের বড় সুযোগ : সিপিডি

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর: ডেপুটি স্পিকার

বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব